নাইক্ষ্যংছ‌ড়ির তিন‌ ইউপিতে ভোট শুরু

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১০:৪৪

নাইক্ষ্যংছ‌ড়ির তিন‌ ইউপিতে ভোট শুরু বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তিন‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দে ভোটগ্রহণ চল‌ছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থে‌কে ভোটাররা লাই‌নে দাঁড়িয়ে ভোট দি‌তে শুরু ক‌রে‌ন। ভোটগ্রহণ চল‌বে বিকাল ৫টা পর্যন্ত। ইউনিয়নগু‌লো হ‌চ্ছে−নাইক্ষ্যংছ‌ড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম।

সকাল থে‌কে এখ‌ন পর্যন্ত কোনও কে‌ন্দ্রে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তির খবর পাওয়া যায়‌নি। নির্বাচনে বিএনপির কোনও প্রার্থী অংশগ্রহণ না করায় তেমন কোনও উত্তেজনা চোখে পড়েনি। ভোটকে‌ন্দ্রে পুরু‌ষের চে‌য়ে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি ছিল বে‌শি।

এদিকে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট, পু‌লিশ ও বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে।

তিন‌টি ইউ‌পি‌তে চেয়ারম্যান প‌দে ৭ জন, পুরুষ মেম্বার প‌দে ৯৪ জন ও ম‌হিলা মেম্বার প‌দে ২৮ জন প্রার্থী প্র‌তিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। মোট‌ ভোটার র‌য়ে‌ছেন ২৩ হাজার ৯২২ জন। এর ম‌ধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন ও নারী ভোটার ১১ হাজার ৮০৯ জন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছালেহ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন কর‌তে নাইক্ষ্যংছড়ির তিন ইউনিয়নে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রে‌ট ছাড়াও ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৯টি দল ও র‍্যাবের ৬টি দল টহলে র‌য়ে‌ছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম