জন্ম নিবন্ধন করতে ৫০ টাকার স্থলে ৫০০ টাকা দাবি!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১১:৫৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:১১

ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিবন্ধন করতে ৫০ টাকার বদল ৫০০ টাকা টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সিনিয়র স্বাস্থ্য পরিদর্শক কাম স্যানিটারি ইন্সপেক্টর রেজাউল করিম ভুইয়াকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ভুক্তভোগী।

ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, তার মোয়াক্কেল আশিকুল ইসলাম ভুইয়া তার দুই ভাগিনা সাইয়ান হোসেন ও সাফওয়ান হোসেনের জন্ম নিবন্ধন করাতে পৌরসভায় যান। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও সিনিয়র স্বাস্থ্য পরিদর্শক রেজাউল ইসলাম তাদের জন্ম নিবন্ধন করে দিতে টালবাহানা শুরু করেন। পরদিন আবার গেলে ৫০ টাকার বদলে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেওয়ার পর জন্ম নিবন্ধন করে দেন তিনি।

লিগ্যাল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে রেজাউল ইসলাম বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধনের জন্য নিয়ম অনুসারে ১৫০ টাকা রাখি। জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে আমার সঙ্গে কথাও বলেছেন। নিয়ম অনুসারে আরও কাগজ ও ছবি চাওয়ায় হয়তো তিনি মনক্ষুণ্ন হয়েছেন। ঘুষ চাওয়ার বিষয়টি ঠিক নয়।’

আগামী ৭ দিনের মধ্যে রেজাউল করিমকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম