চার্জার লাইটের ভেতর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ অক্টোবর ২০১৯, ১২:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:৪৬

উদ্ধার করা স্বর্ণ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস (১৫ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টম হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানিয়েছেন,  এ ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

এসব চার্জার লাইটের মধ্যেই রাখা ছিল স্বর্ণের বার তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রাম আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এরপর তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে বারগুলো লুকানো ছিল। জয়নালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা ১৩০টি সোনার বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান