কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র কিবরিয়া। তার দুটি কিডনিরই ৯৯ ভাগ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিডনি ডায়ালাইসিস, কিডনি সংগ্রহ, প্রতিস্থাপনসহ চিকিৎসার ব্যয় ভার বহন করার মতো সামর্থ্য নেই দরিদ্র পরিবারটির। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে কিবরিয়ার পরিবার।
কিবরিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের কালা গাজীর বাড়ির মো. মানজু মিয়ার ছেলে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়ালেখার সুবিধার্থে তিনি নগরীর জাঙ্গালিয়ায় নানা বাড়িতে থাকেন।
কিবরিয়া জানান, তার চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে ১০-১২ হাজার টাকা লাগে। তবে কিডনি প্রতিস্থাপন করতে গেল অনেক টাকার প্রয়োজন হবে। তার পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই বিত্তবানদের কাছে তিনি অর্থিক সাহায্য চেয়েছেন। কিবরিয়ার মা মমিনা খাতুনও ছেলের জন্য বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
কেউ সাহায্য দিতে চাইলে ০১৭৩৫১৫৫৪৪১ নম্বরে যোগাযোগ করতে বলেছে পরিবার।








