৮ লাখ ইয়াবাসহ উখিয়ায় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১২:১০আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:৫৪

আটক জামাল উদ্দিন সাগরপথে পাচারের সময় ৮ লাখ ইয়াবাসহ জামাল উদ্দিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (২৮ অক্টোবর) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রোহিঙ্গা যুবক জামাল উদ্দিন টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মিয়ানমার হয়ে সাগরপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। রাতভর সাগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একপর্যায়ে কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ৮ লাখ ইয়াবাসহ জামালকে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারে করে আরও কিছু রোহিঙ্গা পালিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যমতে পাশের ঝোপ থেকে ৮ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে র‌্যাব ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি