বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর প্রবেশপত্র পেলেন শিক্ষার্থীরা

বান্দরবান প্রতি‌নি‌ধি
৩১ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২০:২৪

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ‘কোচিং ফি দিতে না পারায় প্রবেশপত্র পায়নি অনেক শিক্ষার্থী’ শিরোনামে বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর তাদের প্রবেশপত্র দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদেরকে প্রবেশপত্র বুঝিয়ে দেওয়া হয়। শ‌নিবার (২ নভেম্বর) থেকে তাদের জেএস‌সি পরীক্ষা। বান্দরবান সরকারি‌ উচ্চ বিদ্যাল‌য়ে এই ঘটনা ঘটেছে।

বান্দরবান সদর উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স ব‌লেন, ‘কো‌চিং ফি দি‌তে না পারায় শিক্ষার্থী‌দের জেএসসি পরীক্ষার প্রবেশপত্র দি‌চ্ছে না, খবর‌টি পে‌য়ে আমি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধান করা হয়েছে। শিক্ষা নিয়ে কোনও অবহেলা চলবে না। কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়।’ তিনি বাংলা ট্রি‌বিউনকে ধন্যবাদ জানান।

প্রধান শি‌ক্ষক দিপ্তী কণা দে ব‌লেন,‘আমরা শিক্ষার্থী ও অভিভাবক‌দের ডে‌কে এনে প্রবেশপত্র দি‌য়ে দি‌য়ে‌ছি।’

অভিভাবকদের অভিযোগ, বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত প্রবেশপত্র দেয়‌নি বিদ্যালয়‌টির শ্রেণি শিক্ষক আবুল কালাম আজাদ। বাংলা ট্রি‌বিউনে খবর প্রকা‌শের পর তা নজ‌রে আসে বান্দরবা‌নের জেলা প্রশাসক ও সদর উপ‌জেলা নির্বাহী অফিসারের। প‌রে তা‌দের নি‌র্দে‌শে ত‌ড়িগ‌ড়ি ক‌রে শিক্ষার্থী ও তা‌দের অভিভাবক‌দের ডে‌কে এনে কোনও ধর‌নের কো‌চিং ফি ছাড়াই প্রবেশপত্র দি‌য়েছেন শ্রেণি শিক্ষক আবুল কালাম আজাদ ও প্রধান শি‌ক্ষক দিপ্তী কণা দে।

কোনও ধর‌নের কো‌চিং ফি না দি‌য়ে বিনামূ‌ল্যে প্রবেশপত্র পে‌য়ে বাংলা ট্রি‌বিউনকে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন অভিভাবকেরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী