নির্মাণের দেড় বছরেই খানাখন্দে বেহাল দশা

মাসুদ আলম, কুমিল্লা
০১ নভেম্বর ২০১৯, ১৫:৪০আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৫:৪২

 কুমিল্লা নগরীর যানজট কমাতে ২০১৮ সালের প্রথমদিকে গোমতী নদীর পাশে ১০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করে সিটি করপোরেশন। তবে দেড় বছরেই খানাখন্দ ও বড় গর্তের কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গোমতী নদীর বালু পরিবহনকারী ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণেই সড়কটি অল্প সময়ের মধ্যে চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। আবার অনেকে বলছেন, নিম্নমানের কাজই সড়কটির বেহাল দশার কারণ।

 জানা যায়, গত বছরের শুরুর দিকে কুমিল্লার জগন্নাথ মন্দির থেকে আমতলী পর্যন্ত গোমতীর পাড়ে ১০ কিলোমিটার নতুন সড়কটি নির্মাণ করে সিটি করপোরেশন। এতে ব্যয় হয় ২৩ কোটি টাকা, অর্থায়ন করে বিশ্ব ব্যাংক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির পালপাড়া ও দুর্গাপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নদী থেকে অবৈধভাবে তোলা মাটি ও বালুবাহী ট্রাক্টর ও ট্রাক সড়কের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে।
 নগরবাসী বলছেন, গোমতী নদীর বালু অবৈধভাবে সড়ক দিয়ে পারাপার করায় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্মাণ কাজ দুর্বল হওয়ায় অল্প সময়ে সড়কটির বেহাল দশা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, গোমতী পাড়ের নতুন সড়কটি নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমিয়ে এনেছিল। তবে নদী থেকে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর এই বালু ও মাটি পরিবহনের ট্রাক্টরগুলো সড়কটির ক্ষতি করছে। দ্রুততম সময়ে সড়কটিতে মাটি ও বালুবাহী পরিবহন চলাচল বন্ধ করা প্রয়োজন।
 কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া বলেন, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে সড়কটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কিছু অংশে গর্তের সৃষ্টি হয়েছে। তবে তিন বছরের আগে সংস্কার কাজ করার সুযোগ কম। সড়কটিতে মাটি ও বালুবাহী পরিবহন চলাচল বন্ধে জেলা প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম