টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৬:৩১আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৭:২৯




 টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল পৌনে ১০টায় টেকনাফের দমমিয়া জেটিঘাট থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে দ্বীপে পৌঁছায় জাহাজগুলো। সাগর উত্তাল থাকায় এ বছরের ১৫ মার্চ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তিনটি জাহাজে হাজার খানেক পর্যটক দ্বীপে বেড়াতে যান। জাহাজে অতিরিক্ত কোনও যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে।’

জানা গেছে, ফারহান ক্রুজ ৩৮০, আটলান্টিক ক্রুজ ৩১১ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ৩০৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনে পৌঁছায়। বিকালে জাহাজগুলো যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, দ্য আটলান্টিক ক্রুজ ও ফারহান ক্রুজ নামে তিনটি জাহাজ অনুমতি নিয়ে চলাচল শুরু করেছে। ধারণ ক্ষমতার বাইরে কাউকে যাত্রী বহন করতে দেওয়া হবে না।’

 এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি দ্বীপের বাসিন্দারা। নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, ‘পর্যটন মৌসুম না থাকায় দ্বীপের মানুষের দুর্দিন যাচ্ছিল। দ্বীপে পর্যটক আসা শুরু হওয়ায় এখন আমাদের কষ্ট কমবে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘দ্বীপে পর্যটক আসা শুরু হওয়ায় দ্বীপবাসী ও ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’র টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। নিয়ম মেনে তাদের জাহাজ পর্যটকদের বহন করছে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক