সাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৯

কক্সবাজার প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:৪৩

ডুবে যাওয়া ট্রলার ‘এফবি মিনসন্ধানি’

কক্সবাজারে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলের মৃত্যু হয়েছে। আর ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। এ ছাড়া, এখনও ৯ জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সকালে সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ‘এফবি মিনসন্ধানি’ ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে থাকা ২৪ জেলের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার করা জেলেদের টেকনাফে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়। তবে উদ্ধার হওয়া তিন লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে নৌবাহিনীর অন্য একটি জাহাজ ‘অপরাজেয়’ উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে তৎপরতা চলছে।

/এআরআর/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম