জেলের জালে ৮১ পোয়া মাছ, বিক্রি হলো ৪০ লাখ টাকায়

কক্সবাজার প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২২:১৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২৩:১৮

জেলের জালে পোয়া মাছ (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের মহেশখালীতে এক জেলের জালে ৮১টি সামুদ্রিক পোয়া মাছ ধরা পড়েছে। ১৭-২৫ কেজি ওজনের এসব মাছ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।

বুধবার (৬ নভেম্বর) সকালে কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে জামাল উদ্দিনের জালে। জামাল উদ্দিন মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শাইরারডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মহেশখালী দ্বীপে এত বড় সাইজের পোয়া এর আগে কখনও ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে ভিড় করেন ফিশারি ঘাটে।

জালে ধরা পড়া একটা বড় আকারের পোয়া মাছ (ছবি– প্রতিনিধি)

জেলে জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসান তিনি। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও কয়েকজনের সহায়তায় জাল ওঠানো হলে ৮১টি পোয়া পাওয়া যায়।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক