চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৭

সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চার সচিবের দায়িত্বে রদবদল আনা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অন্য তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রুর সই করা পৃথক চার বিজ্ঞপ্তিতে তাদের বদলি বা পদায়ন করা হয়।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাবুবুর রহমান ভূঁঞাকে পদন্নোতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে মো. দাউদ মিয়াকে। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সর্বশেষ খবর
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
পুলিশের টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
পুলিশের টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে
বিমানবন্দর কাণ্ড: আদালতে হাজিরা দিলেন আখতারুজ্জামান, প্রতিবেদন ১৫ ডিসেম্বর
বিমানবন্দর কাণ্ড: আদালতে হাজিরা দিলেন আখতারুজ্জামান, প্রতিবেদন ১৫ ডিসেম্বর
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন