শাহ আমানতে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০১৯, ১১:০২আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১১:০৫

বিমান

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় ১৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল সাতটায় বিমান চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

এর আগে শনিবার (০৯ নভেম্বর) বিকাল চারটা থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখে এয়ার পোর্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, শনিবার বিকাল চারটা থেকে আজ রবিবার (১০নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।

সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামের জন্য ৯ নম্বর বিপদ সংকেত জারির পরপর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। ঘূর্ণিঝড়টি সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বর্তমানে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। সকাল সাতটায় একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম