ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইয়ার্ড ও জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (০৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করার পর বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় একই দিন সকালে বন্দর জেটিতে থাকা সব জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।
ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন,‘আবহাওয়া অধিদফতর সংকেত নামিয়ে আনার পর বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এখন ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে। বহির্নোঙরে পাঠানো জাহাজগুলো পুনরায় জেটিতে নিয়ে আনা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জাহাজ জেটিতে এসে পৌঁছেছে।








