কাভার্ড ভ্যান থেকে দশ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

কুমিল্লা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৫:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২৩:৩৩

দশ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার কুমিল্লায় দশ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জামতলা এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ কাঠ জব্দ করেছে কুমিল্লা বন বিভাগ।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়। জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করা হলে চালক উপজেলার জামতলায় এলাকায় গিয়ে সড়কের ওপরে ভ্যানটি রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানের ভেতরে কৌশলে রাখা ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ড ভ্যানটি জেলার সামাজিক বন বিভাগীয় কার্যালয়ে আনা হয়। এ ব্যাপারে থানায় বন বিভাগ একটি মামলা দায়ের করেছে।

এ অভিযানে অংশ নিয়েছিলেন ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান সরকার, বনপ্রহরী এম এ মান্নান, আবুল কালাম আজাদ ও মো. জুলফু মিয়া।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের