বিয়ের দাবিতে অনশনকারী প্রেমিকাকে বাবার কাছে হস্তান্তর

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৫:১৯আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৪৮

 লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনকারী প্রেমিকাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তার বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ। এর আগে, সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার চরলরেন্স গ্রামের প্রেমিক রফিক উল্লাহর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সোলায়মান হোসেন বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে মেয়েটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে ছেলের বাবাকে তার সন্তানকে নিয়ে আজ (বুধবার) বিকালে থানায় আসতে বলেছি। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এদিকে প্রেমিকার অনশনের কারণে প্রেমিক রফিকের পরিবার ঘরে তালা দিয়ে পালিয়েছে। রফিক ওই গ্রামের ফয়েজ আহমদের ছেলে।
প্রেমিকার অভিযোগ, দুই বছর ধরে স্থানীয় ফয়েজ আহমদের ছেলে ট্রাকচালক রফিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে রফিক ঘুরতে যান। বিয়ে করবেন বলে কথা দেন। একপর্যায়ে দৈহিক সম্পর্কও স্থাপন করেন। গত রবিবার বিয়ের কথা বলে রফিক তাকে লক্ষ্মীপুরে জজকোর্টের এক আইনজীবীর কাছেও নিয়ে যান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম