শতাধিক জলদস্যু আত্মসমর্পণ করবে আজ

কক্সবাজার প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১০:০৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১০:২৪

জলদস্যুদের আত্মসমর্পণের জন্য তৈরির প্যান্ডেল

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ আজ (শনিবার, ২৩ নভেম্বর)। সকাল ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। এজন্য মহেশখালী উপজেলার কালামারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। ১২০ জনেরও বেশি জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করার কথা জানা যায়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এরইমধ্যে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এতে ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে। সর্বশেষ শুক্রবার জেলা পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানিয়েছেন, ‘কালারমারছড়ার আলোচিত জিয়া বাহিনীর জিয়াউর রহমান জিয়া ও তার বাহিনীর সদস্য মানিক, আয়াতুল্লাহ, আব্দুস শুক্কুর, সিরিপ মিয়া, একরাম, নাজেম উদ্দিন, আয়ুব আলী, সিরাজদৌল্লাহ, সাদ্দাম ও  বশিরসহ অন্তত ১৫ জন। এছাড়াও আলোচিত কালা জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম, সদস্য আবুলু, সোনা মিয়া, জমির উদ্দীন, নোনাছড়ির মোহাম্মদ উল্লাহর বাহিনীর প্রধান মোহাম্মদ আলী, সেকেন্ড ইন কমান্ড করিম ওরফে বদাইয়া, এরফান, উত্তর নলবিলার মুজিব বাহিনীর প্রধান মজিবুর রহমান প্রকাশ শেখ মুজিব এরইমধ্যে পুলিশের হেফাজতে চলে গেছে বলে জানতে পেরেছি। একইভাবে হোয়ানক ইউনিয়নের শীর্ষ জলদস্যু ও অস্ত্র কারিগর আলোচিত আয়ুব আলী বাহিনীর প্রধান আয়ুব আলীসহ বাহিনীর আরও ২০ সদস্য এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর কালু বাহিনীর প্রধান মো. কালু প্রকাশ গুরা কালুসহ তার বাহিনীর ১৫/২০ জনসহ শতাধিক জলসদ্যু রয়েছে।

জলদস্যুদের আত্মসমর্পণের জন্য প্যান্ডেল তৈরির কাজ দেখছে এলাকাবাসী

২০১৮ সালের ২০ অক্টোবর র‌্যাবের মাধ্যমে মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জলদস্যু আত্মসমর্পণের পর থেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় অনেক শীর্ষ জলদস্যু ও অস্ত্র কারিগর। যার কারণে বিভিন্ন পাহাড় ও সাগর উপকূলে অভিযান বাড়ায় পুলিশ। অভিযানের মুখে আবারও আত্মসমর্পণ করতে আগ্রহ প্রকাশ করেছে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ার অন্তত দেড় শতাধিক জলদস্যু ও অস্ত্র কারিগর। এসব দস্যুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একারণে যুগ যুগ ধরে মহেশখালী-কুতুবদিয়াসহ পুরো উপকূলীয় এলাকায় অশান্তি লেগে থাকতো।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। এরপর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। আত্মসমর্পনকারি ইয়াবা কারবারিরা এখনও মামলা জঠিলতায় কারাগারে থাকলেও জলদস্যুরা জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টি দেখে আজ অন্যান্য দস্যুরাও আত্মসমর্পন করতে যাচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন। মহেশখালীতে দ্বিতীয় দফা এই আত্মসমর্পণ অনুষ্ঠান সফল হলে আগামীতে ক্রাইমজোন কালামারছড়া ইউনিয়নে শান্তি ফিরে আসবে বলে জানান স্থানীয়দের অনেকেই।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম