যারা আত্মসমর্পণ করেননি তারা রেহাই পাবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৪:৫৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৫:২৮

জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা এখনও আত্মসমর্পণ করেননি, তারা এখনও সময় আছে দ্রুত আত্মসমর্পন করুন। না হলে পরিণতি ভালো হবে না। কারণ, প্রত্যেকের নাম পরিচয় আমাদের হাতে চলে এসেছে। একই সঙ্গে তাদের সহায়তাকারী প্রভাবশালী গডফাদারদের তালিকাও হচ্ছে। কেউ রেহাই পাবেন না। যারা আজ আত্মসমর্পণ করছেন তাদের আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনাদের কর্মসংস্থানের জন্য সরকার প্রস্তুত।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ কক্সবাজারের পর্যটন শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছেন সরকার। প্রধানমন্ত্রীর ডাকে সুন্দরবন দস্যু মুক্ত হয়েছে। বাংলাদেশকে সন্ত্রাস ও দস্যু মুক্ত করা অব্যাহত রয়েছে। সরকার আত্মসমর্পণকারী দস্যুদের অনুদানও দিচ্ছে।’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘যারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পন করতে এসেছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আর যারা এখনও আত্মসমর্পণ করেননি তারা সময় থাকতে আইনের আওতায় চলে আসুন। না হয় পরিণতি ভালো হবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। কেউ যদি পুলিশকে কোনও তথ্য দিতে চান, তাহলে ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য নিতে পারেন।’

পরে একে একে আয়ুব বাহিনী, বদাইয়া বাহিনী, গুরা কালু বাহিনী, কালা জাহাঙ্গীর বাহিনী, জিয়া বাহিনী, করিম বাহিনী, সিরাজ বাহিনী, স্বপন বাহিনী, মিন্টু বাহিনী, আবু শামা বাহিনী ও নুর মোহাম্মদ বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগরের হাতে অস্ত্রের বদলে ফুল তুলে দেওয়া হয়। 

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অনুষ্ঠিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠান

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানে ১২টি বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্রকারিগর আত্মসমর্পণ করেন। একই সঙ্গে জলদস্যুদের কাছে মজুদ থাকা ১৩টি রাইফেল, ১টি দেশীয় তৈরি দুই নলা বন্দুক, ১৪১টি এক নলা বন্দুক এবং ২৮টি রাইফেলের গুলি ও ২৫৫টি বন্দুকের কার্তুজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়। এছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের অস্ত্র তৈরির সরঞ্জাম এসময় হস্তান্তর করা হয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ অনেকেই।

উল্লেখ্য ২০১৮ সালের ২০ অক্টোবর র‌্যাবের মাধ্যমে মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জলদস্যু আত্মসমর্পণের পর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় অনেক শীর্ষ দস্যু ও অস্ত্র কারিগর। যার কারণে বিভিন্ন পাহাড় ও সাগর উপকূলে অভিযান বাড়ায় পুলিশ। অভিযানের মুখে আবারও আত্মসমর্পণ করতে আগ্রহ প্রকাশ করেছে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ার দস্যু ও অস্ত্র কারিগররা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম