একটি দল দে‌শের উন্নয়ন ও অগ্রগতিতে বারবার আঘাত করেছে: হানিফ

বান্দরবান প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৫:৪৯

বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রয়েছে। অথচ আরেকটি দল স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসে‌বে কাজ করছে। যারা ক্ষমতায় থাকতে দে‌শের ও জনগণের জন্য কোনও কাজ করেনি। বরং দে‌শের উন্নয়ন ও অগ্রগতিতে বারবার আঘাত করে‌ছে। ’

সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে অনুষ্ঠিত বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পাহা‌ড়ে শেখ হাসিনা সরকারের নেতৃ‌ত্বে শান্তি চুক্তি করা হয়ে‌ছে সুতরাং কেউ অবৈধ অস্ত্র হাতে নি‌য়ে মানুষের জীবনকে দু‌র্বিসহ করার চেষ্টা করবেন না, এতে কারো কল্যাণ আসবে না।’

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতি‌ত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

দীর্ঘ ৬ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়ে‌ছে এবং এই সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ক্যশৈহ্লাকে সভাপতি ও মোহাম্মদ ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম