ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ১০:৪৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১০:৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো মোবাইল অ্যাপ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ও কৃষকের অ্যাপসের পাইলটিং প্রকল্পের কার্যক্রম বিষয়ে খাদ্য অধিদফতর ও অংশীজনের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রান্ত থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সঙ্গে যুক্ত হন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বলেন, ‘চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৪ হাজার ৮শ’ মেট্রিক টন আমন ধান সরকারিভাবে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এর মধ্যে সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে পাইলট প্রকল্পের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ৯৯৯ মেট্রিক টন ধান ১ হাজার ৪০ টাকা (প্রতি মণ) দরে সংগ্রহ করা হবে। আগামী ৭ ডিসেম্বর মোবাইল অ্যাপের রেজিস্ট্রেশনের শেষদিন নির্ধারণ করা হয়েছে।’

হায়াত-উদ-দৌলা খান আরও বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে এই ধান সংগ্রহ কাজে কৃষকদের সহযোগিতা করবে উপ-সহকারী কৃষি অফিসার, পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্রয় অভিযান চলবে।’ আধুনিক প্রক্রিয়ায় ধান ক্রয়ে প্রান্তিক কৃষকরা লাভবান হবেন বলে জানান তিনি।
ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আবু নাসের, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পর্যায়ের কৃষকরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম