সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় জরিমানা

বান্দরবান প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ২৩:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪০

বান্দরবান বান্দরবানে ননজিআর মামলায় নোটিশ ‌দেওয়ার পরও আদালতে সাক্ষ্য না দেওয়ায় এক পৌর কাউন্সিলরকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর আদালত এই আদেশ দেন।

বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী সিকো চাকমা জানান, অপরাধীর কার্যবিধির ধারা ১৮৯৮ এর ৪৮৫ অ-ধারার বিধান মোতাবেক পৌর কাউন্সিলর অজিত দাসকে ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদে‌শের কপি পুলিশের কাছে পাঠানো হয়ে‌ছে।

আদালত সূত্রে জানা গে‌ছে, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাস বান্দরবান সদর থানার একটি ননজিআর মামলার (নম্বর ৬০/২০১৮) ৬ নম্বর সাক্ষী। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে চলমান রয়ে‌ছে। অন্য সাক্ষীরা যথারীতি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়ে‌ছেন। কিন্তু, অজিত দাস আদালতে উপস্থিত হননি। মামলার ন্যায়বিচারের স্বা‌র্থে ২৪ নভেম্বর ধার্য তারিখে আদালত সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তাকে শোকজ নোটিশও দেওয়া হয়। কিন্তু, নোটিশ জারির পরও তিনি হাজির হননি।

এই প্রসঙ্গে পৌর কাউন্সিলর অজিত দাস ব‌লেন, ‘২৪ ন‌ভেম্বর সাক্ষ্য দেওয়ার তা‌রিখ ছিল, আজ  জানলাম। আমি কোনও নো‌টিশ পাইনি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম