কোম্পানীগঞ্জের এসআই ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১

শিশির কুমার বিশ্বাস নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই শিশির কুমার বিশ্বাসকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আরব আমিরাতের নাগরিক আলী আহাম্মদ আবদুল্লাকে হেনস্থা ও দুবাই প্রবাসী ফাতেমা বেগম ও তার বড় ভাই দেলোয়ার আনসারকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিবার (১ ডিসেম্বর) বিকালে তাকে ক্লোজড করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এসআই শিশির প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহাম্মদ ও ফাতেমা বেগমকে নিয়ে অশালীন কথা বলেন। একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান। এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত এসআই’র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক