‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের পথে সন্তু লারমা বড় বাধা’

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৪:০১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫

‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের পথে সন্তু লারমা বড় বাধা’ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ডে না রেখে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও ইউপিডিএফ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির নেতা এমএন লারমা। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এমএন লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথকে সন্তু লারমা বাধাগ্রস্ত করছে।’ অবিলম্বে ভূমি সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিলে জনসংহতি সমিতির সমর্থন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসংহতি সমিতির এমএন লারমার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি এমএন লারমা কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা। সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সমমনা বামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এর আগে, সকালে চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী