৪৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:২২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৩০

বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে নাফ নদ সাঁতরে এসে পাচারের সময় ৪৪ হাজার পিস ইয়াবাসহ মো. হাফেজ আহম্মদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের হ্নীলা জাদিমোড়া নাফ নদ সীমান্তে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে আসছিল।

আটক রোহিঙ্গা যুবক টেকনাফের হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী হোসেনের ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক ক্ষুদে বার্তায় এ সব তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানায়, ওই সময় দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদ পায়। এ খবরে ওই এলাকায় জঙ্গলের ভেতরে কৌশলগত অবস্থান নেয় তারা। এর কিছুক্ষণ পর একজন লোক মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে নাফ নদী সাঁতরে এসে একটি বস্তা নিয়ে জাদিমোড়া নাফ নদী পাড়ের কেওড়া জঙ্গলে ওঠার সঙ্গে সঙ্গে বিজিবি তাকে চ্যালেঞ্জ করলে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা বস্তাসহ তাকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার বস্তা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা বলে জানান বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।

উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম