রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতদের’ গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৮

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'দুই ডাকাত দলের' মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম এখনও শনাক্ত করতে পরেনি।

আহতরা হলেন, শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। তারা দু’জন একই ক্যাম্পের বাসিন্দা।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ক্যাম্পের এইচ ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ বাবুল।

তিনি বলেন, ‘রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা সম।বব হয়নি।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের অভিযান চলছে।’

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোস্তফা কামাল বলেন, 'দুই ডাকাত দলের' গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।’

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম