চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

চবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫০

চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় মানিক মিয়া (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক মানিককে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
এর আগে সকালে হয়রানির শিকার হয়ে ওই যুবককে পিটিয়ে পুলিশে দেন ভুক্তভোগী ছাত্রী। পরে প্রক্টর কার্যালয়ে একটি লিখিত অভিযোগও দেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল ১০টায় মুরাদপুর থেকে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়গামী তিন নম্বর বাসে উঠলে আমি হয়রানির শিকার হই। পরে অন্য যাত্রীদের সহায়তায় তাকে পুলিশে দিই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম