সিএনজিতে বাসের ধাক্কা, বাবা-ছেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৫

কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া বাসের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের তিনজন আহত হন। তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালক মোহাম্মদ নুরু (৩৫) ও তার ছেলে মঈনুর খান (৯)।
আহতরা হলেন- সিএনজি চালক মোহাম্মদ নুরুর স্ত্রী ময়তুল জন্নাত (২৫), তার ছেলে নকিব খাঁন (৫) ও তাদের আত্মীয় নাজির হোসেনের ছেলে নুরুল আলম (২০)। খবর পেয়ে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোর্শেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়াস্থ খুটাখালী গর্জনতলী নতুন মসজিদ এলাকায় কক্সবাজার অভিমুখী সৌদিয়া বাসের সঙ্গে ওই স্থানে একটি সিএনজির যাত্রী নামানোর জন্য অপেক্ষারত অবস্থায় সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তার ছেলে নিহত ও তিন জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’ দুর্ঘটনা কবলিত সৌদিয়া বাস ও সিএনজি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম