খাগড়াছড়িতে এক সপ্তাহে শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫

খাগড়াছড়ি সদর হাসপাতাল

শীতের শুরুতেই খাগড়াছড়িতে বাড়ছে নিউমোনিয়া, ঠাণ্ডা জ্বর ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল ও ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শতাধিক শিশু। আতঙ্কিত না হয়ে শিশুর বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি প্রতিরোধের পরার্মশ দিচ্ছেন চিকিৎসকরা।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. ইদ্রিস মিয়া জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। তবে সিভিয়ার নিমোনিয়ায় আক্রান্ত শিশুদের চট্টগ্রামে মেডিক্যালে রেফার করছে চিকিৎসকরা। গত এক সপ্তাহে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩১ জন এবং ৮ উপজেলা কমপ্লেক্সে ভর্তি হয়েছে শতাধিক শিশু। শীতে শিশুরা শ্বাসকষ্ট ও জ্বর ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৬ মাস।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি হওয়া শিশুর অভিভাবক মিন্টু ত্রিপুরা, শিল্পী দাশ, রূপনা চাকমা জানান, পাহাড়ে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের শ্বাসকষ্ট, ঠাণ্ডা, জ্বর ও সর্দি হচ্ছে। বেশির ভাগই ৪-৫ দিনের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কারণেও শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চিকিৎসক ও স্টাফরা ভালোভাবেই শিশুদের দেখশোনা করছেন বলে তারা জানান।

খাগড়াছড়ি সদর হাসপাতালে লক্ষীছড়ি সদর উপজেলার বাসিন্দা লাচি মং মারমার ছেলে ৫ দিন ধরে চিকিৎসা নিচ্ছে। লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিন চিকিৎসার পর তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাচি মং মারমার জানান, প্রথমে ঠাণ্ডা থেকে শ্বাসকষ্ট শুরু হয়, পরে তা নিউমোনিয়ায় রূপ নেয়। চিকিৎসা নেওয়ার পর তার ছেলে এখন কিছুটা সুস্থ।

সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত মাটিরাঙা উপজেলার তবলছড়ি এলাকার করিম মিয়ার ৮ মাসের শিশুকে আশঙ্কাজনক অবস্থা খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে নিউমোনিয়ার কোনও চিকিৎসা নেই। এখন চট্টগ্রামে নিয়ে যেতে হচ্ছে।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুজলা চাকমা জানান,‘আক্রান্ত শিশুদের বেশির ভাগই সিরিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের অবস্থাও ক্রিটিক্যাল। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ আছে এবং সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা নিউমোনিয়া হলে আতঙ্কিত না হয়ে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সর্তকতা অবলম্বন করলে এড়ানো যাবে নিউমোনিয়া।  বাড়ির পরিবেশ যাতে স্যাঁত স্যাঁতে না হয়, বাচ্চাদের সব সময় গরম কাপড় পড়িয়ে রাখতে হবে । অনেক সময় গরম কাপড়ের কারণে ঘেমেও শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ ব্যাপারেও খেয়াল রাখতে হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের