মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বছ‌রে নিহত ১১

‌বান্দরবান প্রতি‌নি‌ধি
২০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৯

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বছ‌রে নিহত ১১ বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে পুঁতে রাখা মাইনে গত তিন বছরে প্রাণ গেছে ১১ জনের। বান্দরবান উপ‌জেলার নাইক্ষ্যংছ‌ড়ি এলাকার রোহিঙ্গারা বিভিন্ন সময় মিয়ামানমার অংশে ঢুকতে গেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মাইন বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হন। ২০১৭ সা‌লে আট জন, ২০১৮ সা‌লে এক জন এবং ২০১৯ সা‌লে দুই জন নিহত হন। এছাড়া ২০১৭ সা‌লে ছয় জন, ২০১৮ সা‌লে ছয় জন এবং ২০১৯ সা‌লে তিন জন আহত হন।নিহত ও আহত ব্যক্তিরা সবাই রোহিঙ্গা।

এ প্রসঙ্গে বর্ডার গার্ডস বাংলাদেশ (বি‌জি‌বি) কক্সবাজা‌রের রি‌জিয়ন কমান্ডার মো. সা‌জেদুর রহমান ব‌লেন,‘বি‌ভিন্ন সময় রো‌হিঙ্গারা অসৎ উ‌দ্দে‌শে বি‌শেষ ক‌রে ইয়াবা পাঁচা‌রের জন্য সীমান্ত পাড় হয়ে মিয়ানমার যায়। এসময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বি‌জি‌পি) পুঁতে রাখা মাইন বি‌স্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌য়ে বি‌জি‌পির ব্রি‌গে‌ডিয়ার পর্যা‌য়ে বৈঠক হয়েছে, মাইনগু‌লো স‌রি‌য়ে ফেলার জন্য। তবে এখ‌নো তারা কোনও মতামত দেননি। তারপরও সমস্যা সমাধানে আমরা চেষ্টা চা‌লিয়ে যা‌চ্ছি।’

তি‌নি আরও ব‌লেন, ‘যে‌হেতু রো‌হিঙ্গারা সীমা‌ন্তের ওপা‌রে আহত বা নিহত হয়। তাই বিষয়‌টি তাৎক্ষণিকভা‌বে জানা সম্ভব হয় না। ঘটনা সীমান্তের ওপা‌রে হওয়ায় আমা‌দের কিছু করারও থা‌কে না।’

ত‌বে সীমান্ত অ‌তিক্রম কর‌তে গি‌য়ে তিন বছ‌রের ম‌ধ্যে বি‌জিবি বা বি‌জি‌পির গু‌লি‌তে কেউ আহত বা নিহত হয়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের