ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৫

ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে। চলছে মিষ্টি বিতরণ।

ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করার সঙ্গে সঙ্গে তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জের বসুরহাটে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বসুরহাট পৌর শহরে তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এছাড়া নোয়াখালীর অন্যান্য উপজেলায়ও আনন্দ মিছিল হয়েছে।

ওবায়দুল কাদেরকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তারা দলীয় সভাপতি শেখ হাসিনাকেও অভিনন্দন জানান।

ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর আর কেউ এত বড় পদ পাননি। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী