সাগরে জাহাজ ডুবিতে নিহত এক, নিখোঁজ ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

সাগরে জাহাজ ডুবিতে নিহত এক, নিখোঁজ ১০ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার জাহাজ ডুবে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাবিকের নাম সৈয়দ নজরুল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজটির নাম এফভি রাঙ্গাচোক্কা।

সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলিফ্যান্ট পয়েন্ট থেকে ৩০ ডিগ্রি সামনে গভীর সমুদ্রে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে নাবিকসহ ২৩ জন ছিলেন। খবর পেয়ে দুটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এখন পর্যন্ত একটি লাশ ও ১২ জন ক্রু’কে উদ্ধার করেছি। অপর ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।’

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজ ডুবির কারণ এখনও জানা যায়নি।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম