কুমিল্লায় জেএসসিতে পাসের হার ৮৮.৮ শতাংশ

কুমিল্লা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪

কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৮.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে ড. মো. আসাদুজ্জামান জানান, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ হাজার ৯২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যা গত বছর ছিল ১৫৮টি।
আসাদুজ্জামান আরও জানান, গত বছর পাসের হার ছিল ৮৪.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন। গত বছরের চেয়ে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা এবং শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে। তুলনামূলক পাসের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে নোয়াখালীতে ২৩টি, ফেনীতে ২৩টি, লক্ষ্মীপুরে ২২টি, চাঁদপুরে ৫৬টি, কুমিল্লায় ৯০টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম