পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২০, ১০:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১২:০৩

চট্টগ্রাম চট্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিপন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
একই ঘটনায় আল আমিন (২৬) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিটন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিপন ও তার বন্ধুরা শেরশাহ এলাকায় একটি মেজবানে গিয়েছিল। মেজবান থেকে ফেরার পথে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন নিহত হন।’
তিনি আরও বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দু’জনের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম