অবৈধভাবে ইটভাটা নির্মাণ, সাবেক চেয়ারম্যানের ১০ বছরের জেল

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০১ জানুয়ারি ২০২০, ১৩:২২আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৫:১৬

অবৈধভাবে ইটভাটা নির্মাণ, সাবেক চেয়ারম্যানের ১০ বছরের জেল বান্দরবা‌নে‌র থান‌চির প্রাতা পাড়ার পা‌শে অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও ইট তৈ‌রির অভিযোগে সা‌বেক বান্দরবান সদর উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে জেল-জরিমানা করা হয়েছে। প‌রি‌বেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালত তাকে ১০ বছরের জেল ও ১৭ লাখ টাকা জ‌রিমানা করেছেন। মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) রা‌তে চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রে‌ট আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
বান্দরবান প‌রি‌বেশ অধিদফতরের সহকারী প‌রিচালক একেএম সা‌মিউল আলম কো‌রসি জানান, থান‌চির প্রাতা পাড়ার পা‌শে সরকারি নিয়মের তোয়াক্কা না ক‌রে সাবেক সদর উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিপ্লব মারমা, মো. আইয়ুব ও খামলাই চেয়ারম্যান যৌথভা‌বে ইটভাটা তৈ‌রি ক‌রে ইট প্রস্তু‌তের কাজ চালা‌চ্ছেন। এ খব‌রের ভি‌ত্তি‌তে মঙ্গলবার প‌রি‌বেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রেন। প‌রে সা‌বেক সদর উপ‌জেলা চেয়ারম্যানকে মঙ্গলবার রা‌তেই প‌রি‌বেশ সংরক্ষণ আইন-২০১৩ এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় মোবাইল কো‌র্টের মাধ্য‌মে ১০ বছ‌রের জেল ও ১৭ লাখ টাকা জ‌রিমানা করা হয়।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের