অস্ত্রসহ তালিকাভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০২০, ২১:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৩২

অস্ত্রসহ তালিকাভুক্ত আসামি গ্রেফতার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তলসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সুমনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। একই অভিযানে সুমনের আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
সুমন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে। সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৩৫টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতার অপর তিন আসামি হলেন- হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মো. আসাদুল্লাহ (২৬), একই এলাকার মো. আরিফ (২০) ও মো. জাহেদ (২০)।
মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী থানার ত্রাশ, ভূমিদস্যু, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী সুমন তার দলবলসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশে তার নিজ বসত বাড়ির সামনে একত্রিত হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমনসহ তার তিন সহযোগীকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়।’
মাহমুদুল হাসান মামুন আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার হাটজাহারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষকে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যোগসাজশে অস্ত্র ব্যবসা করে আসছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী