পোশাক শ্রমিকদের অংশগ্রহণে কারখানা মালিকের মেয়ের গায়ে হলুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জানুয়ারি ২০২০, ২৩:৫৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২৩:৫৮

পোশাক শ্রমিকদের অংশগ্রহণে কারখানা মালিকের মেয়ের গায়ে হলুদ কারখানা মালিকের মেয়ের গায়ে হলুদে অংশ নিয়েছেন পোশাক শ্রমিকেরা। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের মালিক এস এম আবু তৈয়ব এই আয়োজন করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট গার্মেন্টসে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৫ জানুয়ারি তার একমাত্র কন্যা সাইকা তাফাননুম প্রীতির বিয়ে।

গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেন ওই কারখানার দেড় হাজার শ্রমিক। অনুষ্ঠানে অংশ নেওয়া নারী শ্রমিকদের সবার পরনে ছিল হলুদ শাড়ি আর পুরুষ শ্রমিকদের হলুদ পাঞ্জাবি। গার্মেন্টস কন্যাদের সরব অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা একটি সৌন্দর্য। নেচে-গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন তারা।

হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া কারখানা শ্রমিক আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের একটি গায়ে হলুদে অংশ নিতে পারবো কখনও ভাবিনি। আর মালিকের মেয়ের গায়ে হলুদে অংশ নেওয়া! সেটি তো আরও কল্পনার বাইরে ছিল। কিন্তু আমাদের মালিক আমাদের এতটাই ভালোবাসেন, আমাদের অংশ গ্রহণে একমাত্র মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন। আমরা অনেক মজা করেছি।’

পোশাক শ্রমিকদের অংশগ্রহণে কারখানা মালিকের মেয়ের গায়ে হলুদ শ্রমিক আব্দুর রহিম বলেন, ‘আমাদের শুধু অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, তা নয়। গায়ে হলুদে অংশগ্রহণের জন্য সবাইকে শাড়ি পাঞ্জাবিও কিনে দিয়েছেন। কারখানার সব নারী শ্রমিককেই তিনি দিয়েছেন হলুদ শাড়ি। যেই শাড়িটি তিনি নিজের স্ত্রী ও স্বজনদের জন্য কিনেছেন, ঠিক একই শাড়ি কিনেছেন কারখানার দেড় হাজার শ্রমিকের জন্য। ছেলেসহ নিজে গায়ে হলুদের অনুষ্ঠানে যেই পাঞ্জাবি পরেছেন, ঠিক একই পাঞ্জাবি দিয়েছেন গার্মেন্টসের পুরুষ শ্রমিক ও কর্মকর্তাদের।’

গার্মেন্টসের ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এস এম আবু তৈয়ব বলেন, ‘এটা প্রচারের জন্য নয়। গার্মেন্টস কারখানার এই খেটে খাওয়া শ্রমিকদের প্রচুর ভূমিকা রয়েছে আমার জন্য, আমার মেয়ের জন্য, পুরো পরিবারের জন্য। এরাইতো রক্ত-ঘাম দিয়ে আমাকে এই অবস্থানে এনেছেন। আমার সন্তানকে একটি মর্যাদার আসন দিয়েছেন। আমি মনে করি, এরা আমার পরিবারের অংশ। তাই মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটি আমি তাদের সঙ্গে করেছি।’

পোশাক শ্রমিকদের অংশগ্রহণে কারখানা মালিকের মেয়ের গায়ে হলুদ এস এম আবু তৈয়ব আরও বলেন, ‘তারা প্রীতিকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের এক সেট স্বর্ণের গহনা দিয়েছে। কেউ পঞ্চাশ টাকা, কেউ বিশ টাকা, কেউবা একশ টাকা চাঁদা দিয়ে নিজেদের মতো করে প্রীতিকে চমৎকার এ উপহারটি দিয়েছে।’

এস এম আবু তৈয়ব নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি