মুহিব উল্লাহর নেতৃত্বে ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ০০:৫৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:৫৯

মুহিব উল্লাহর নেতৃত্বে ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালিত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহর নেতৃত্বে কক্সবাজারে আশ্রিত শরণার্থী ক্যাম্পে ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উখিয়া লম্বাশিয়া নামক ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) ব্যানারে পালন করা হয়েছে রোহিঙ্গা জাতীয় দিবসের কথিত ৬৬ বছর পূর্তি।
এর আগে গত বছর ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়ায় মহাসমাবেশ করে বিতর্কের জন্ম দেন এই নেতা। সেসময় নড়েচড়ে বসে সরকার। এমনকি রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্মকর্তাদের রদবদল হয়।
রোহিঙ্গারা জানায়, শুক্রবার উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ন্যাশনাল ডে উপলক্ষে একটি মক্তবে এআরএসপিএইচ’র রোহিঙ্গা সংগঠনের ব্যানারে একটি সভা হয়। এতে বেশ কিছু রোহিঙ্গা অংশ নেয়। এ সময় মহিবু উল্লাহ ছাড়াও মাস্টার আবদুর রহিম ও ডা. মো.জুবায়েরসহ এআরএসপিএইচ’র নেতারা বক্তব্য রাখেন।
সভায় রোহিঙ্গা নেতারা বলেন, ১৯৫৪ সালের ৩ জানুয়ারি বার্মার (মিয়ানমার) জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ইউ নু রোহিঙ্গা স্বীকৃতির ঘোষণা দেন। ১৯৬২ সালে সাবেক জেনারেল নে ইউন ক্ষমতা দখলের পর থেকে দিবসটি বার্মায় আর পালন করতে দেওয়া হয়নি।
এ ব্যাপারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিব উল্লাহ বক্তব্য পাওয়া না গেলেও এই সংগঠনের আরেক নেতা মাস্টার আবদুর রহিম বলেছেন, ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে পালনে গত দুই দিন আগে প্রত্যাবাশন কমিশনারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তবে আমরা বড় কিছু করিনি। একটি মক্তবে বসে দোয়া মাহফিল করেছি।’

‘আমরা কক্সবাজারবাসী’ নামে সংগঠনের সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম বলেন, ‘ রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটি দেশের জন্য শুভ নয়। রোহিঙ্গাদের বিষয়ে সরকার কঠোর প্রদেক্ষপ নেওয়ার এখনই সময়। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের আশঙ্কা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
এ ব্যাপারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ-দৌজা বলেন, ‘এমন অনুষ্ঠান পালন করার জন্য আমরা কাউকে অনুমতি দেয়নি। কেউ এভাবে ক্যাম্পে অনুষ্ঠান করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম