রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে: স্পিকার

কক্সবাজার প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৭

রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে: স্পিকার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। তবে যতদিন পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে ততদিন তাদের পাশাপাশি স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলনে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদসহ অনেকেই।
পরে স্পিকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অরুনদয় স্কুল পরিদর্শন করেন। এসময় প্রতিবন্ধী শিশুদের খোঁজখবর এবং তাদের কণ্ঠে গান শোনেন স্পিকার।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের