মেরামতের সময় জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জানুয়ারি ২০২০, ১৬:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:০৫

মেরামতের সময় জাহাজে আগুন ডকইয়ার্ডে মেরামতের সময় এলসিটি কাজল নামে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্টমার্টিনের পর্যটক পরিবহন কাজে নিয়োজিত ছিল। তিন মাস আগে মেরামতের জন্য জাহাজটি কর্ণফুলী উপজেলার ইছানগরে ডকইয়ার্ডে আনা হয়।
জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামত কাজ চলার সময় ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সকাল ১০টার দিকে আমাদের তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে যেয়ে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জাহাজের কেবিনসহ অনেক মালামাল পুড়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক