ছিনতাই মামলার আসামির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ২০:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২০:৩৭

কক্সবাজার কক্সবাজার শহরে ছিনতাই মামলার আসামির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মুন্না হাসান ওরফে আমিন (২৫)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, ‘ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তার মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সম্প্রতি কলেজছাত্রের রগ কেটে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলাসহ কয়েকটি ছিনতাই মামলার আসামি মুন্না। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি শাহজাহান কবির জানান, মুন্না মহেশখালীর শাপলাপুরের বাড়িয়া পাড়ার আবুল বশরের ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি