হাইমচর উপজেলা নির্বাচন কাল, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চাঁদপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৬:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:২৯

চাঁদপুর আগামীকাল সোমবার, ১৩ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে তিনটি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৩১ কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

জানা গেছে, নির্বাচনে তিনটি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর হোসেন পাটওয়ারী (নৌকা), বিএনপির মো. ইসাহাক খোকন (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালিব জমাদার (আনারস)।

উপজেলার ৩১টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি, র্যা বের ১০টি টিম ও ৬২ জন সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হাইমচর উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন। উপজেলার ৬ ইউনিয়নে ৩১ কেন্দ্রে দুইশ’ বুথে প্রথমবারের মতো ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন ভোটাররা।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান বলেন, ‘৩১টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইভিএম পদ্ধতি ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনও ছাড় দেবো না।’

নিরাপত্তার ব্যাপারে হেলাল উদ্দিন খান বলেন, ‘নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি, র্যা বের ১০টি টিম (প্রতি টিমে আটজন সদস্য), কোস্টগার্ড, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।’

হেলাল উদ্দিন খান আরও বলেন, ‘চরাঞ্চলের কেন্দ্রগুলোতে পুলিশসহ বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘ইভিএম মেশিনগুলো অপারেটিং করতে ৩১টি কেন্দ্রে ২ জন করে মোট ৬২ জন সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। অর্থাৎ সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও অবস্থাতেই নির্বাচনি পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের