কুমিল্লার সালাউদ্দিন সবুজ নামে চার মামলার সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সদর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন ব্যাংক এবং বীমা থেকে ৩০ লাখ টাকা টাকা ঋণ নিয়ে কয়েক বছর ধরে পালাতক ছিলেন।
চৌদ্দগ্রাম থানার এএসআই নূরউদ্দিন হাওলাদার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। আসামি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানি থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ না করে পালিয়ে যান। পরবর্তীতে ওই ব্যাংক ও বীমা কোম্পানি তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত চার মামলায় আসামি সালাউদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
এএসআই আরও জানান, বর্তমানে আসামিকে থানায় রয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
অভিযানে সঙ্গে ছিলেন চৌদ্দগ্রাম থানার পুলিশ সদস্য আবদুর রহিম, আবদুর রাজ্জাক ও হিরণ।







