গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৩৭

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। দগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ট্রাক রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রী সিপা (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সিপার চাচা জানান, মাদ্রাসা থেকে এসেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা শুনেছি। তাকে বকাঝকা করায় রাগ করে এ ঘটনা ঘটিয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঘটনাটি শোনার পরপরই হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। তিনি জানান, পড়ালেখায় মনোযোগী না হওয়ায় মা শিল্পী বেগম তাকে বকাঝকা করায় সে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেলে বলে জানান ওসি।

সিপার স্বজনরা জানান, মেয়েটি হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়ে। লেখাপড়ায় সে খুব অমনোযোগী। মাদ্রাসা ছুটির পর অনেক দেরিতে বাসায় ফিরে। মোবাইলে সারাক্ষণ কথা বলে। এসব নিয়ে তার মা বকা দেওয়ায় কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম