ঘন কুয়াশায় চট্টগ্রামের ৩টি ফ্লাইট নামলো কলকাতায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জানুয়ারি ২০২০, ১১:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:২৯

ঘন কুয়াশায় চট্টগ্রামের ৩টি ফ্লাইট নামলো কলকাতায় ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এতে আন্তর্জাতিক তিন ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা এয়ারপোর্টে নেমেছে।

বিমানবন্দরের চিফ অপারেশন অফিসার কাজী খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাড়ে ১০টা থেকে ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।

কাজী খায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করেছে। পাশাপাশি এ সময় অভ্যন্তরীণ ফ্লাইটও ওঠানামা বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট এলাকার ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে। ১১টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে যাবে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম