তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৯:১৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:২৩

কুমিল্লা কুমিল্লার বরুড়ায় এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম আমেনা আক্তার (২৫)।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার মজুমদার জানান, বুধবার (১৫ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা আবদুল মাজেদ মিয়া বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আমেনা আক্তার উপজেলার নবীপুর গ্রামের দিন মজুর আবদুল মাজেদ মিয়ার বড় মেয়ে। প্রায় তিন মাস আগে স্বামী মাসুদ মিয়া আমেনা আক্তারকে ছেড়ে চলে যান।

এসআই সত্যজিৎ ভৌমিক জানান, নিহতের গলায় দাগ, মুখে খড় ও ওড়না দিয়ে পেঁচানো ছিল। দেহের বিভিন্ন অংশে আঁচড় ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আমেনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে।

এসআই সত্যজিৎ ভৌমিক জানান, মেয়েটি মঙ্গলবার বাড়ির পাশের মাঠে শাক তুলতে যায়। একই গ্রামের বাসিন্দা ঝুটন চক্রবর্তী অন্যান্য দিনের মতো মঙ্গলবার প্রায় সন্ধ্যার দিকে তার টমেটোক্ষেত তদারকি করার সময় একটি মরদেহ দেখতে পেয়ে বরুড়া থানায় খবর দেন।

স্থানীয়দের অভিযোগ, যে মাঠ থেকে আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে ওই মাঠে প্রায়  মাদকসেবীদের আড্ডা বসত। ওই বখাটেরাই আমেনা আক্তারকে হত্যা করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম