চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ০৪:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৪:২২

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে আলোচনা সভা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সিগন্যাল তার কর্তন এবং লেভেল ক্রসিং পারপার প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে বসবাসকারীদের নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) এই জনসচেতনাতামূলক সভা যৌথভাবে আয়োজন করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি, লাকসাম রেলওয়ে থানা এবং রেলওয়ে জেলা চট্টগ্রাম।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার। তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও সিগন্যাল তার কর্তন বড় অপরাধ। এই পাথর নিক্ষেপে ট্রেনের যাত্রীরা গুরুতর আহত হচ্ছে। যে কোনও সময় হতাহতের ঘটনা ঘটতে পারে। যারা রেললাইনের আশেপাশে বসবাস করেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, পাথর নিক্ষেপ ও সিগন্যাল তার কর্তনের সময় অপরাধীকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেবেন। ফৌজদারী আইন অনুযায়ী ওই অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের