এক কেজি কোকেনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০২

এক কেজি কোকেনসহ যুবক আটক চট্টগ্রামে পৌনে এক কেজি কোকেনসহ মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন। বখতেয়ার চট্টগ্রামের রাউজান থানার ঝুঁইপাড়া গ্রামের বাসিন্দা।
এক কেজি কোকেনসহ যুবক আটক তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বখতিয়ার পলোগ্রাউন্ড এলাকার বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দাঁড়ানো ছিল। র‌্যাবের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের দেখে বখতিয়ার পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পর তার সঙ্গে থাকা লাল শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৮২০ গ্রাম কোকেন পাওয়া যায়।’
আরেক আজিজ আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতেয়ার জানিয়েছেন আগ্রাবাদ লাকি প্লাজার সামনে এক ব্যক্তি তাকে কোকেনের এই চালান দিয়েছে। পলোগ্রাউন্ড এলাকায় সেই চালান আরেকজনের কাছে হস্তান্তরের কথা ছিল। জিজ্ঞাসাবাদে সে আরও দুইজনের নাম দিয়েছে। আমরা ওই দুই জনকে গ্রেফতারের চেষ্টা করছি। কোকেনগুলো কোথায় থেকে তারা পেলো আমরা সেটি খতিয়ে দেখছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম