ব্রোকলিতেই হাসি জাহাঙ্গীরের

জিয়াউল হক, রাঙামাটি
১৬ জানুয়ারি ২০২০, ২২:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:৪৯

ব্রোকলিতেই হাসি জাহাঙ্গীরের শীতকালীন শাকসবজি চাষের সঙ্গে সঙ্গে অল্প খরচে বেশি লাভের আশায় ব্রোকলি চাষে ঝুঁকছেন কৃষকরা। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চ্যাইলাতলী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম সারাবছর বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। এ বছর ব্রোকলির ফলন ভালো হওয়ায় তার মুখে হাসি ফুটেছে।
কৃষক জাহাঙ্গীর আলম বলেন, আমি ২ বছর ধরে ব্রোকলি চাষ করছি। গত বছর পরীক্ষামূলক ৫ শতাংশ জমিতে চাষ করেছি, তাতে প্রায় ১৫/২০ হাজার টাকা বিক্রি করেছি। এ বছর ২০/২৫ শতক জমিতে ১২শ’ ব্রোকলির চারা লাগাই, এতে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। খরচ বাদে লাভ হবে প্রায় ৩৫-৪০ হাজার টাকা।
ব্রোকলিতেই হাসি জাহাঙ্গীরের জাহাঙ্গীর আলম আরও বলেন, এই ফসলের পরিচিতি কম থাকায় স্থানীয় বাজারে এর চাহিদা নেই বললেই চলে। কৃষি বিভাগসহ সব প্রচার মাধ্যমে এর পুষ্টিগুণ তুলে ধরতে পারলে বাজারে এর চাহিদাও বাড়বে এবং অনেক কৃষক চাষে আগ্রহ পাবে।
ভাসান্যাদম ইউনিয়নের পাশের গ্রামের বাসিন্দা মো. মোস্তাফা মিয়া বলেন, জাহাঙ্গীরের দেখাদেখি এ বছর কিছু বীজ সংগ্রহ করি এবং ফলনও ভালো মনে হচ্ছে। যদি খরচের তুলনায় লাভ বেশি হয় তাহলে আগামী বছর ২০/২৫ শতক জমিতে ব্রোকলির চাষ করবো।’
ব্রোকলিতেই হাসি জাহাঙ্গীরের রাঙামাটির কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক পবন কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রোকলি একটা কপি জাতীয় ফসল। এ সবজি পুষ্টিগুণে সমৃদ্ধ। চলতি মৌসুমে এ জেলায় শীতকালীন ব্রোকলি চাষ হয়েছে প্রায় ১ একর জমিতে। এ সবজি চাষ কৃষকদের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি।’ আগামী বছর ব্রোকলি চাষ বেশি হবে বলেও আশা করছে কৃষি অধিদফতর।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম