চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২০, ১৪:৪২আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৫

চট্টগ্রামে দুই বাসের মধ্যে সংঘর্ষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।  
নিহতরা হলেন−ওমর ফারুক (৩০), আ স ম জাহিদ হোসেন (৪১) ও নিগার সুলতানা (২৫)। নিগার সুলতানা ও জাহিদ হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ার বিল এলাকায়। আর ওমর ফারুকের বাসা চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায়।
আলাউদ্দিন তালুকদার বলেন, শান্তিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাত জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর ৫ জনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।’
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক বিমল ভৌমিক বলেন, কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও একজন একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম