আইল উঠিয়ে সম্মিলিত চাষাবাদে কৃষকেরই লাভ: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৮:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:০২

এলজিআরডি মন্ত্রী


সমবায়ের ভিত্তিতে জমির আইল উঠিয়ে সম্মিলিত চাষাবাদ পদ্ধতির পরিকল্পনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পদ্ধতিতে চাষাবাদ কৃষকের জন্য লাভজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে শুক্রবার দুপুরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ১৯৭৫ সমবায়ের ভিত্তিতে জমির আইল উঠিয়ে সম্মিলিত চাষাবাদ পদ্ধতির পরিকল্পনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই দর্শনই আমরা আজ বাস্তবায়ন করছি। মন্ত্রী বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করে যৌথ খামার প্রতিষ্ঠার ফলে কৃষি পণ্যের উৎপাদন খরচ হ্রাস পাবে। কৃষি হবে কৃষকের জন্য একটি লাভজনক জীবিকা। এছাড়াও আমার বিশ্বাস পরীক্ষামূলক এ প্রকল্পটি একটি উন্নয়ন মডেল হিসাবে দাঁড়াবে এবং কৃষিতে আরেকটি নতুন বিপ্লব সূচিত হবে।
তাজুল ইসলাম আরও বলেন, আধুনিক চাষ ব্যবস্থা প্রবর্তন করতে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে খণ্ড খণ্ড জমিকে ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে আইল উঠিয়ে দিয়ে বৃহদাকার জমিতে পরিণত করে একই/বিভিন্ন জাতের ফসলের চাষাবাদ ও শস্য উৎপাদন করা হচ্ছে। আধুনিক এ পদ্ধতিতে কৃষকদের নিয়ে গঠিত একটি ‘সমাজভিত্তিক এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে চাষাবাদ পরিচালনা করা হচ্ছে। পরে মন্ত্রী ফিতা কেটে প্রকল্পের উদ্বোধন করেন।
বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া ও ছনগাঁও গ্রামের যৌথ খামার প্রতিষ্ঠায় আগ্রহী ৭৫ জন কৃষকের ৪০ একর কৃষিজমির সীমানা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত ৪০ একর কৃষিজমির ১৪১টি প্লটের আইল উঠিয়ে একত্র করে চলমান বোরো মৌসুমে ধান রোপণ করা হচ্ছে।
গত ৩০ ডিসেম্বর যৌথ কৃষি খামার কমিউনিটি এন্টারপ্রাইজের মধ্যে প্রকল্প বাস্তবায়নে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বার্ড কৃষকদের উচ্চ ফলনশীল ধানবীজ, কৃষিযন্ত্র সহায়তা এবং যৌথ খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করছে। যৌথ খামারের জমির মালিকরা কমিউনিটি এন্টারপ্রাইজ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করছে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা প্রদান করছে।
স্থানীয় চেয়ারম্যান ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, কুমিল্লা বার্ডের মহাপরিচালক শাহজাহান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী