পিস্তল ও অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৯:৫২আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:৫৭

পিস্তল ও অস্ত্রসহ সাত ডাকাত সদস্য গ্রেফতার

বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা বিভিন্ন জেলায় প্রথমে হকার সেজে মার্কেটের আশেপাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল দোকান ও বিকাশ দোকানে ডাকাতি করে। এর আগে আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করেছে তারা।

গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মবাড়িয়া জেলার কসবা উপজেলার কালামইর গ্রামের মো. সোহেল (৩২), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকার মহরম আলী (২১), একই উপজেলার নলচৌমুহনী এলাকার সিরাজ মিয়া (২৩), পালাসুতা এলাকার সুমন (২১), নিয়ামতপুর এলাকার কাওসার (১৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোকপুর গ্রামের মোশারফ (৩০) এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ব্রুপঝাড় গ্রামের শুকুর আলী (২৩)।

অন্যদিকে চাল বোঝাই ট্রাক ডাকাতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শুক্রবার গভীর রাতে মাহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ডাকাতির সময় ট্রাক চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতদের আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওেয়া হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী